সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় স্কুলের এডহক কমিটি গঠনে ডিসির দায়িত্বে গাফিলতির অভিযোগ

শামীম বিন সাত্তার, ঢাকা
শামীম বিন সাত্তার, ঢাকা

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা বিভাগের অন্যান্য জেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও কুষ্টিয়ায় তা পুরোপুরি থমকে আছে। জেলা প্রশাসনের উদাসীনতার কারণে জেলার কোনো বিদ্যালয়েই এখন পর্যন্ত নতুন কমিটি গঠন সম্ভব হয়নি। এর ফলে কুষ্টিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ৯টি জেলায় প্রায় ৮০ শতাংশ বিদ্যালয়ের এডহক কমিটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। তবে ব্যতিক্রম কেবল কুষ্টিয়া জেলা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশেষ নির্দেশনায় ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে প্রবিধিমালার আলোকে এডহক কমিটি গঠনের বাধ্যবাধকতা থাকলেও কুষ্টিয়া জেলা প্রশাসনের উদাসীনতায় সেখানে কোনো অগ্রগতি হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে এডহক কমিটির সভাপতির মনোনয়ন তালিকা জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হলেও তা রহস্যজনকভাবে ফেরত দেওয়া হয়েছে। অন্যান্য উপজেলাতেও অভিভাবক সদস্য নির্বাচন বা প্রেরণের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কুষ্টিয়া জেলার কোনো বিদ্যালয় থেকেই এখন পর্যন্ত বোর্ডে আবেদন পাঠানো সম্ভব হয়নি।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এডহক কমিটি গঠন না হওয়ায় দৈনন্দিন প্রশাসনিক কাজ স্থবির হয়ে পড়েছে। শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতাসহ স্কুলের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও শিক্ষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০