সারাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলের রি-রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৪
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলের রি-রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দগ্ধ শ্রমিকেরা হলেন আবির, নাবির, নাজমুল ও রকিব।
জানা গেছে, বুধবার রাতে প্রিমিয়ার স্টিল মিলের রি-রোলিং মিলে লোহা গলানোর ভাট্টিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কর্মরত চার শ্রমিক দগ্ধ হন।
পরে আহত শ্রমিকদের উদ্ধার করে প্রথমে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর