সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামে সব সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি ও স্ট্যান্ড স্থাপনের দাবিতে তীব্র সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন চালকেরা। বৃহস্পতিবার শহরের শাপলা চত্বরে প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে কুড়িগ্রাম-রংপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর চালকেরা আন্দোলন স্থগিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম জেলা সিএনজি মালিক-শ্রমিক ইউনিয়নের ব্যানারে চালকেরা শহরের শাপলা চত্বরে জড়ো হন। সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক অবরোধ করেন। অবরোধের ফলে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-উলিপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

আন্দোলন চলাকালে শ্রমিক নেতারা অভিযোগ করেন, জেলা মোটর মালিক সমিতির প্রভাবশালী ব্যক্তিদের কারণে তারা স্বাধীনভাবে সিএনজি চালাতে পারছেন না। মহাসড়কসহ বিভিন্ন শাখা সড়ক থেকে সিএনজির যাত্রী নামিয়ে দিয়ে নিজস্ব পরিবহনে তুলতে বাধ্য করা হচ্ছে। এছাড়া প্রতিবাদ করলে চালকদের মারধর ও চাঁদাবাজির শিকার হতে হচ্ছে বলেও তারা দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টা সিএনজি চলাচলের নিশ্চয়তা এবং চালকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করে জেলার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি আন্দোলনকারী চালক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের হয়রানি বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে চালকেরা অবরোধ প্রত্যাহার করলে দুপুর দেড়টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০