সর্বশেষ

সারাদেশ

বৈরি আবহাওয়ায় উত্তাল পদ্মা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বৈরি আবহাওয়ার কারণে মাঝপদ্মায় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সোয়া দুইটা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। নদী শান্ত হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে।

বিআইডব্লিউটিসি'র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. আব্দুস সালাম ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকেই পদ্মায় আকস্মিক ঝড়ো হাওয়া শুরু হয়।

বাতাসের তীব্রতায় মাঝ নদীতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এতে ছোট-বড় সব ধরনের ফেরি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই জানমালের নিরাপত্তার স্বার্থে দুপুরের পর থেকে সাময়িকভাবে এই নৌপথে ফেরি পারাপার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটের দুই পাশে আটকে পড়েছে শত শত যানবাহন। ফলে তীব্র গরমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকরা। কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, আবহাওয়া অনুকূলে এলে দ্রুততম সময়ের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০