সর্বশেষ

সারাদেশ

পায়রা বন্দরে ভিড়ল চীনা জাহাজ ‘ফান ঝৌ-৬’, যুক্ত হচ্ছে আধুনিক ৫ ইকুইপমেন্ট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে নোঙর করেছে চীন থেকে আসা বিশেষায়িত জাহাজ ‘ফান ঝৌ-৬’। বুধবার সকালে বন্দরে পৌঁছানো এই জাহাজটিতে এসেছে বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ক্রয়কৃত ৫টি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট, যা বন্দরের পরিচালনা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে এক নতুন অধ্যায় যুক্ত হয়েছে। বন্দর কর্তৃপক্ষের কেনা আধুনিক প্রযুক্তিসম্পন্ন কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে সরাসরি প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী বিশেষ জাহাজ ‘ফান ঝৌ-৬’। বুধবার সকাল সাড়ে ১০টায় জাহাজটি বন্দরে এসে পৌঁছালে সেটিকে জেটিতে ভেড়ানো হয়।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আমদানিকৃত ইকুইপমেন্টগুলোর মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন। এসব আধুনিক যন্ত্রপাতি টার্মিনালে যুক্ত হওয়ার ফলে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত ও সাশ্রয়ী হবে।

১৬৮ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার ড্রাফটের (গভীরতা) এই জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে বাংলাদেশের পায়রা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে কোনো ধরনের জটিলতা ছাড়াই জাহাজটি নিরাপদে বন্দরে নোঙর করতে সক্ষম হয়।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জানান, এর আগে বড় বড় মাদার ভেসেল এই টার্মিনালে ভিড়ে পণ্য খালাস করেছে। রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট দূর করতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালানোর পাশাপাশি পায়রাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল পোর্ট হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। নতুন এই ইকুইপমেন্টগুলো চালু হলে বন্দরের সামগ্রিক সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

৪৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০