সর্বশেষ

সাহিত্য

প্রেম অনলে

লাকি জাদু
লাকি জাদু

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রেম, বিরহ ও গভীর আবেগের অনুভূতি নিয়ে কবি লাকি জাদুর লেখা কবিতা ‘প্রেম অনলে’। প্রিয় মানুষকে ঘিরে ভালোবাসার আকুলতা, একাকিত্ব, দহন ও নির্ঘুম রাতের অনুভূতি কবিতাটিতে আবেগঘন ভাষায় ফুটে উঠেছে।
লাকি জাদু

মন গহীনে বসত তোমার,
নীরব হৃদয়জুড়ে,
প্রেমের আগুন জ্বলে অবিরাম,
পুড়ি আমি একলা অন্তরালে।

তোমার মায়ার গভীর টানে,
হারাই নিজের সুর,
বুকের মাঝে ঝড় ওঠে যে,
তুমি বহুদূর!

প্রেম অনলে পুড়ছি মরে,
দগ্ধ হৃদয়খানি,
তোমায় ঘিরে স্বপ্ন বুনি,
কাটে নির্ঘুম রজনী।

তুমি জানো না, কী দহন
বয়ে চলে অন্তরে—
মন গহীনে তোমার বসত,
আমি পুড়ি প্রেমের অনলে!

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০