সর্বশেষ

সাহিত্য

নব জাগরণ

কাজল ইসলাম নিশান
কাজল ইসলাম নিশান

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
তারুণ্যের শক্তি ও মানবতার চেতনায় নতুন সমাজ গড়ার আহ্বান জানিয়ে কবি কাজল ইসলাম নিশান লিখেছেন ‘নব জাগরণ’ কবিতাটি। ভিন্ন মত, ধর্ম, লিঙ্গ ও আর্থিক অবস্থানের বিভেদ ভুলে সমতা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি সাহস ও সংগ্রামের মাধ্যমে নতুন দিনের স্বপ্ন দেখানো হয়েছে কবিতায়।
কাজল ইসলাম নিশান

তারুণ্যের তীরে তরী ভিড়ে,
জাগে প্রাণে নব স্পন্দন,
ভিন্ন মতের দেয়াল ভেঙে
গড়ে ওঠে নতুন বন্ধন।

অভিনব এই আগ্রাসনে
নত হবে না কোনো শির,
নব জোয়ারের ঢেউয়ে জাগে
সংগ্রামী সে তরুণ বীর।

আঁধার রাতে মশাল হাতে
পথ দেখাবে নতুন ভোর,
বিভেদ কোনো আনবে না সে—
একই আকাশ, একই ঘোর।

রাম কিংবা রাধা হোক,
যিশু কিংবা খোদা,
ভিন্ন নামে ডাকলেও আজ
মানুষ সবার এক গোত্রে বাঁধা।

নর কিংবা নারী—ভেদ নয় কোনো,
দীন কিংবা ধনী নয়,
মানবতার পতাকা তলে
সবার অধিকার সমানময়।

বাধার কাছে নত নয় মন,
ভয়কে করবে জয়,
সাহসী সেই সংগ্রামী শির
উঁচু হয়ে রয়।

তারুণ্যের দীপ্ত মশালে
জ্বলুক নতুন দিনের ভোর,
নব জাগরণের আহ্বানে
জেগে উঠুক বাংলার ঘোর।

সাহসী সংগ্রামী শির উঁচায়ে
আনিবে আশার শিবির—
নতুন দিনের স্বপ্ন নিয়ে
জাগবে আবার নবজাগরণীর নীর।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০