সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধি ত্বরান্বিত করি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জব্বার এবং স্থানীয় কৃষক মোস্তফা জামান। বক্তারা দেশের সার্বিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা প্রান্তিক পর্যায়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর চাষাবাদের প্রসার ঘটানোর প্রতি জোর দেন। একই সাথে যুবসমাজ তথা শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়, যা ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক ভিত মজবুত করতে ভূমিকা রাখবে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০