সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো. উকিল শেখকে (৫০) রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বৃহস্পতিবার বিকেলে ধোলাইপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার উকিল শেখ আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের সোলায়মান শেখের ছেলে। শুক্রবার সকালে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের পক্ষ থেকে তাঁর গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

এসআরবি-১০ জানায়, গত ১২ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ এলাকায় পূর্ববিরোধের জেরে রবিউল ইসলাম ওরফে পাইচু শেখসহ কয়েকজনের পথরোধ করেন উকিল শেখসহ অন্য আসামিরা। এ সময় তাঁরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।

হামলায় রবিউল ইসলাম, মোক্তার বিশ্বাস, হৃদয় শেখ ও লিটন খান গুরুতর আহত হন। একপর্যায়ে রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় রবিউলের ভাতিজা মো. নাজমুল শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকা থেকে উকিল শেখকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, ঢাকায় গ্রেপ্তারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০