সর্বশেষ

সারাদেশ

মেঘনা নদীতে রোটারি ক্লাবের দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মেঘনা নদীতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় পোনা অবমুক্ত করেছে রোটারি ক্লাব অব নরসিংদী। শুক্রবার থানা ঘাট এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় মৎস্য সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নরসিংদীর মেঘনা নদীতে দেশীয় মাছের বংশবিস্তার ও আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে রোটারি ক্লাব অব নরসিংদীর পক্ষ থেকে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অভিনথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, রোটারি ক্লাব দীর্ঘদিন ধরে নরসিংদীতে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। অসহায় মানুষকে সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও ত্রাণ দেওয়ার পাশাপাশি নদীতে মাছের পোনা ছাড়ার এই উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে দেশীয় মাছের বিলুপ্তি রোধ করা সম্ভব হবে।

সংগঠনটির ২০২৬-২৭ মেয়াদের সভাপতি তাজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাসান মো. ফয়সাল, প্রোগ্রাম চেয়ারম্যান মো. হাবিবুর রহমান এবং সাবেক সভাপতি নুরুল ইসলাম। এছাড়াও রোটারি ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মৎস্য পোনা অবমুক্তকরণ কার্যক্রমে অংশ নেন।

বক্তারা জানান, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ দিন দিন হ্রাস পাচ্ছে। নদী-নালায় পর্যাপ্ত মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে এমন সামাজিক সচেতনতা ও উদ্যোগ অত্যন্ত জরুরি। মাছের পোনা অবমুক্ত করার আনুষ্ঠানিকতা শেষে সংগঠনের সদস্যদের নিয়ে মেঘনা নদীতে একটি আনন্দময় নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০