সর্বশেষ

সারাদেশ

জামালপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মামলায় আসামি করার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চরপুটিমারী ইউনিয়নের বাসিন্দারা।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নবাসীর উদ্যোগে ৪ নম্বর চর বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান, দক্ষিণ চরপুটিমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলী মেম্বার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মঞ্জুরা খাতুনের আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাঁদের দাবি, একটি মহলের সহযোগিতায় ওই মামলায় যুবদল নেতা হামিদুর রহমান মলিনকে ১০ নম্বর আসামি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, ঘটনার দিন মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত না থাকলেও আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁর হয়রানি বন্ধের দাবি জানান।

পরে মানববন্ধনস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০