সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আরও ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিনে এ বিরোধকে ঘিরে এলাকায় উত্তেজনাও দেখা দেয়।

এরই মধ্যে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় একটি স্থান থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করেই ককটেলগুলো মজুত করা হয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

ওসি জানান, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০