সর্বশেষ

সারাদেশ

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পাবনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

অভিযানে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম উপস্থিত ছিলেন।

এ ছাড়া পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা ‘নতুন চোখ’-এর প্রকাশক এসএম আলমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের স্কাউট দল সহযোগিতা করে।

অভিযানকালে ৮ নম্বর ওয়ার্ডের জামেয়া আশরাফিয়া মাদ্রাসা, মাসুম বাজারসহ বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি মশক নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগে মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

বক্তারা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম জানান, একই দিনে পাবনার ৯টি উপজেলার সব পৌরসভা ও ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০