সর্বশেষ

জনসচেতনতা

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে যুবদলের সপ্তাহব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে শহরের বারিধারা এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় যুবদল এ উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে অসংক্রামক রোগ (নন-কমিউনিকেবল ডিজিজেস - এনসিডি) প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে জনসচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গাংনী সীমান্তে জনসচেতনতা বাড়াতে বিজিবি'র মতবিনিময় সভা

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলার দুইটি বিওপি এলাকায় স্থানীয়দের সঙ্গে পৃথক মতবিনিময় সভা আয়োজন করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।