সর্বশেষ

সারাদেশ

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর নারীর মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক

দেবল চন্দ্র দাস
দেবল চন্দ্র দাস

শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামের এক নারীর মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় নাজু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর নাজু আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ভাই শুভ ২২ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে নিখোঁজের বিষয়টি তদন্ত করতে গিয়ে নুরুল আমীনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নুরুল আমীন নাজু আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের মাঠে মাটির নিচে পুঁতে রাখা মরদেহের স্থান শনাক্ত করা হয়।

ওসি আবুল খায়ের জানান, হত্যাকাণ্ডের কয়েকদিন আগে নাজু আক্তার ও নুরুল আমীনের বিবাহবিচ্ছেদ হয়। ওই ঘটনার ক্ষোভ থেকে নাজু আক্তারকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে নুরুল আমীন পুলিশকে জানিয়েছেন। পুলিশ আরও জানায়, নাজু আক্তার ছিলেন নুরুল আমীনের দ্বিতীয় স্ত্রী।

ওসি জানান, নুরুল আমীন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। নাজু আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০