সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেল ৫টি দুধেল গাভী

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই গোয়ালঘরে থাকা পাঁচটি দুধেল গাভী আগুনে পুড়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম উৎসব বাইন। তিনি দীর্ঘদিন ধরে এই গাভীগুলো লালন-পালন করে আসছিলেন, যা ছিল তাঁর পরিবারের একমাত্র জীবিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর গোয়ালঘরের বৈদ্যুতিক ফ্যান থেকে শর্টসার্কিটের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোয়ালঘর ও ভেতরের পাঁচটি গরু।

এই ঘটনায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক উৎসব বাইন। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, অনেক কষ্ট করে জমানো সব পুঁজি দিয়ে তিনি এই খামারটি গড়ে তুলেছিলেন। এখন তাঁর আর বেঁচে থাকার কোনো অবলম্বন রইল না।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেদারউদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আগুনে ওই কৃষকের আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০