সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ জাল উদ্ধারের সময় হামলার শিকার ২ গ্রাম পুলিশ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই গ্রাম পুলিশ সদস্য। গতকাল বুধবার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া বিলে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত একজন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে বড়-ডুমুরিয়া বিল থেকে অবৈধ ও ক্ষতিকর চায়না দুয়ারি জাল উদ্ধার অভিযানে যান চারজন গ্রাম পুলিশ ও একজন দফাদার। তারা বিল থেকে প্রায় ৩০-৪০টি নিষিদ্ধ জাল উদ্ধার করার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি নৌকা নিয়ে এসে তাদের পথরোধ করে।

অভিযোগ উঠেছে, পথরোধ করার পর হামলাকারীরা তাদের দিকে তেড়ে এসে চিৎকার করে বলতে থাকে, "তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে?" এরপর তারা গ্রাম পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় ও বেধড়ক মারধর করে। হামলায় ডুমুরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ ও শ্যামল কুমার বিশ্বাস গুরুতর আহত হন।

হামলার পর ঘটনাস্থলে থাকা অন্য সহযোগীরা আহতদের উদ্ধার করে দ্রুত টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ইউসুফ শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং শ্যামল কুমার বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, লিখিত অভিযোগ পেলেই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০