সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার বিরুদ্ধে জয়পুরহাটে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার দুপুরে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশ থেকে নেতারা দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাসুদ রানা প্রধান।

সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশে অরাজকতা সৃষ্টি করে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। যেকোনো মূল্যে এই অপশক্তিকে রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আখতারুজ্জামান রনি এবং জেলা সদস্য সচিব শামস মতিনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০