জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন সাজা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং অপর দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আলামিন ও সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুটি মামলায় স্বাধীনকে ১০ বছরের আটকাদেশ এবং শ্রী জয় দাসকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম পৃথক মামলাগুলোর রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, জামালপুর সদর থানার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আলামিন ও সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আলামিনকে ৩ লাখ টাকা এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, দেওয়ানগঞ্জ থানার নাবালিকা অপহরণ মামলায় ১৪ বছর বয়সী আসামি স্বাধীনকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে, ইসলামপুর থানার অপহরণ মামলায় শ্রী জয় দাসকে পৃথক দুটি ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে