জাতীয়
হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। চলতি মাসে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। চলতি মাসে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বুধবার (২৩ সেপ্টেম্বর) এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭০ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হাম সন্দেহে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে হামের সংক্রমণ ও মৃত্যুর এই তথ্য তুলে ধরা হয়েছে।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর