সর্বশেষ

জাতীয়

ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: নৌ-পরিবহনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হলেও ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, রেলের ভাড়া না বাড়িয়ে বর্তমান ভাড়া বহাল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। এর মধ্যে ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না, তা নিয়ে আলোচনা থাকলেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা জানান।

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয় থেকে ভাড়া বাড়ানোর চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে রেলের লোকসান আরও বাড়বে। তবে গত ১০ বছর ধরে রেলের ভাড়া বাড়ানো হয়নি। জনগণের প্রতি সরকারের মনোযোগ ও দায়বদ্ধতার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

তিনি বলেন, এবার রেলের ভাড়া বাড়ানোর জন্য অনেক চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে লোকসানের পরিমাণ আরও বাড়বে। তারপরও এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভাড়া না বাড়িয়ে বর্তমানে যে ভাড়া রয়েছে, তা বহাল রাখার চেষ্টা করা হচ্ছে।

শেখ রবিউল আলম বলেন, আপাতত রেলের আগের ভাড়াই থাকছে। রেলের ভাড়া যাতে না বাড়াতে হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। একান্তই যদি ভাড়া বাড়াতে হয়, তাহলে তা যৌক্তিক হারে বাড়ানো হবে। তবে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয়সহ সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকেরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় রেখে লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, লঞ্চের সর্বনিম্ন ভাড়া আগে ছিল ৩২ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিএনজিচালিত যানবাহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, সিএনজির দাম বাড়েনি। ফলে সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কেউ অতিরিক্ত ভাড়া নিলে বা নেওয়ার তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০