সর্বশেষ

টুঙ্গিপাড়া

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনের চেষ্টা, ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী পালনের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও মহাসড়ক অবরোধ করে কেক কাটার ঘটনার পর জেলাজুড়ে অভিযান চালিয়ে ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
টুঙ্গিপাড়ায় ভাঙা ঘরে নবজাতকের জন্ম: পাশে দাঁড়াল প্রশাসন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভাঙা ঘরে বৃষ্টির পানিতে ভিজে এক অসহায় দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক নবজাতক। চরম দারিদ্র্য আর মাথার ওপর নিরাপদ ছাদহীন এই পরিবারটির করুণ চিত্র গণমাধ্যমে উঠে আসার পর দ্রুত সহায়তার হাত বাড়িয়েছে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন। নবজাতকের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি পরিবারটিকে একটি নতুন ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।

টুঙ্গিপাড়া প্রেসক্লাবে বিদায়ী ইউএনও জহিরুল আলমের সংবর্ধনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ প্রায় আট মাসের কর্মকালীন সময়ে তাঁর সততা ও দায়িত্বশীল ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সাংবাদিক ও প্রশাসন এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।

টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০টি অসচ্ছল পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দুর্যোগ কবলিত পরিবারগুলোর পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

গোপালগঞ্জে সন্তানের অবহেলা ও নির্যাতনে ভিক্ষা করছেন ৯৭ বছরের বৃদ্ধ বাবা, থানায় অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন ছেলে ও চার মেয়ে থাকা সত্ত্বেও ভরণপোষণ না পেয়ে ভিক্ষা করতে বাধ্য হচ্ছেন ৯৭ বছর বয়সী বৃদ্ধ বাবা মো. আব্দুস সালাম। সন্তানদের অবহেলা ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে আইনি প্রতিকার চেয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অসহায় পিতা।

গোপালগঞ্জে পল্লী উন্নয়ন দিবসে বিতরণ হলো ঋণ ও গাছের চারা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং উপকারভোগীদের মধ্যে ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।