সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের কোহাটে মসজিদে বোমা হামলায় নিহত ১৫

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মুসল্লি। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার আফগানিস্তান সীমান্তবর্তী কোহাট জেলার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানের উদ্ধার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা বিলাল ফায়জি জানান, বিস্ফোরণে আহতদের বেশিরভাগই নামাজ আদায় করতে মসজিদে এসেছিলেন।

ডিপিএ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ডা. তাহির শাহ অন্তত ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার তথ্য জানিয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

বিস্ফোরণের পর আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। বিপুলসংখ্যক আহত ব্যক্তির চিকিৎসার জন্য হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশের প্রধান জুলফিকার হামিদ।

বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ছাদ ধসে পড়ে। আশপাশের কয়েকটি দোকান ও বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে আহত ব্যক্তিদের বের করে অ্যাম্বুল্যান্সে তুলে দিচ্ছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরকভর্তি একটি গাড়ি মসজিদের ভেতরে ঢুকিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে হামলার ধরন ও বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কোহাটসহ খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা এবং পাকিস্তান তালেবান (টিটিপি) সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী এর আগে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০