সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে ক্ষতিগ্রস্ত ১২০ পরিবার পেল নগদ সহায়তা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের থানচি উপজেলায় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১২০টি দরিদ্র পরিবারকে শর্তহীন নগদ সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে মোট ৭ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে থানচি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পিএইচপি-৩ প্রকল্পের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায় পরিবারগুলোকে এই অর্থ দেওয়া হয়।

কারিতাসের পিএইচপি-৩ প্রকল্পের মাঠ সহায়ক মিখায়েল ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলার কর্মসূচি কর্মকর্তা রেমন আসাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক চয়ন হিউভার্ট রিবেরু।

অনুষ্ঠানে পিএইচপি-৩ প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা ডানিয়েল ছিপু গোমেজ, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সাবেক প্রধান শিক্ষক সত্য মনি ত্রিপুরা, মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেস, ইউএনওর প্রতিনিধি হিসেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী সোহেল রানা ও মো. রুবেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চয়ন হিউভার্ট রিবেরু বলেন, দুর্গম ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দুর্যোগের ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সমন্বিতভাবে কাজ করা জরুরি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে থানচির দুর্গম এলাকার অনেক পরিবার ঘরবাড়ি, কৃষিজমি ও আয়-রোজগারের ক্ষতির মুখে পড়েছে। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা দুর্যোগের পর তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সহযোগী সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও দেড় শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০