সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্তাক্ত অজ্ঞাত নারী উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ ভোরে বেজগাঁও যাত্রীছাউনির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এক নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রক্তাক্ত অবস্থায় অচেতন ওই নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম, পরিচয় বা ঠিকানা জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অসতর্কভাবে সড়ক পার হওয়ার সময় কোনো দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নারীর চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তার পরিচয় শনাক্তের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল ইসলাম এক্সপ্রেসওয়ে ব্যবহারের ক্ষেত্রে পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং সড়ক পারাপারে নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০