সর্বশেষ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিষাক্ত মদ পানে ৪৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ নাইজেরিয়ায় মিথানল মেশানো বিষাক্ত দেশি মদ পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আক্রান্ত হয়েছেন ১৮২ জন। তাঁদের মধ্যে প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত অনেকের কিডনি অকেজো হয়ে গেছে, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং কারও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইজেরিয়ার ওন্দো রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় বিষাক্ত মদ পানের এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয়ভাবে তৈরি উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এর সঙ্গে বিষাক্ত মিথানল মেশানোর কারণে এই বিষক্রিয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানান, এ ঘটনায় উৎপাদনকারীদেরসহ সন্দেহভাজন ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে পুলিশের তদন্তে সহায়তা করছেন।

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। দেশটির গ্রামীণ এলাকায় কম দাম ও দুর্বল নিয়ন্ত্রণের কারণে স্থানীয়ভাবে তৈরি মদ বেশ জনপ্রিয়। তবে এসব পানীয়তে বিষাক্ত উপাদান মেশানোর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

এরই মধ্যে নাইজেরিয়ার খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা শিশুদের নাগালের বাইরে রাখার লক্ষ্যে প্লাস্টিকের পাত্রে মদ বিক্রি নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০