সর্বশেষ

সারাদেশ

ডেঙ্গু রুখতে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কারের বিশেষ অভিযান

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে জোরদার করা হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খাল পরিষ্কারে নেমেছে জেলা প্রশাসন ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনগুলো।

মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কাটাখালী খালকে ময়লা-আবর্জনা মুক্ত করতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং পৌরসভার সক্রিয় সহযোগিতায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেন।

অভিযানটি পরিচালিত হয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর দিকনির্দেশনায়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকারসহ পৌরসভার কর্মকর্তারা।

পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা খালের তলদেশে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করেন। কর্মকর্তারা জানান, খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখার মাধ্যমে মশার বংশবৃদ্ধি রোধ এবং জলাবদ্ধতা দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই দীর্ঘমেয়াদী কর্মসূচির অংশ হিসেবেই কাটাখালী খাল পরিচ্ছন্নতার আওতায় এসেছে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাড়ির চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। সামাজিক সচেতনতাই ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ করতে পারে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০