এইউবিতে ক্লেমন-ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ক্লেমন-ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. এ. এস. এম. ইকবাল হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ও ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সোলায়মান, এইউবি স্পোর্টস ক্লাবের মডারেটর ও সমাজকর্ম বিভাগের প্রভাষক আরিফ খান এবং ক্লেমন স্পোর্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে