সর্বশেষ

সারাদেশ

খুলনার ক্রীড়াঙ্গনে নতুন চমক সাবেক ক্রিকেটার মাহমুদুল হাসান সেতু

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার ক্রীড়াঙ্গনে নতুন আশা জাগিয়ে তুলেছেন সাবেক ক্রিকেটার ও উদীয়মান ক্রীড়া সংগঠক মোঃ মাহমুদুল হক সেতু। সম্প্রতি খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়ে তৃণমূল ক্রিকেটের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।

২০০০ সালে স্টার স্পোর্টস ক্রিকেট একাডেমির মাধ্যমে শুরু হয়েছিল মাহমুদুল হক সেতুর ক্রিকেট যাত্রা। এরপর ২০০৪ সালে খুলনা জিলা স্কুল ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে ডাক পান তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলেও নিজের দক্ষতা প্রমাণ করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে সেতু ঢাকার প্রথম বিভাগ এবং প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেছেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন, পরবর্তীতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।

২০২১ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর নিজেকে যুক্ত করেন ক্রীড়া সংগঠক হিসেবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট ফ্র্যাঞ্চাইজির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসিত হন। সম্প্রতি খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জয়ী হওয়া তার ক্যারিয়ারে এক নতুন পালক যুক্ত করেছে।

খুলনার ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনা এবং মাঠের তীব্র সংকট দূর করতে বদ্ধপরিকর এই তরুণ সংগঠক। তিনি জানান, খুলনায় নিয়মিত লিগ চালু করা এবং একাডেমি কাপ আয়োজনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার কাজ শুরু করবেন। একই সাথে ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০