একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না- মেনে নিয়েছে: আইনমন্ত্রী
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, একাত্তরের বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ক্ষমা চাওয়ার প্রস্তাব জামায়াত গ্রহণ করলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত।
আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন, জামায়াত সেটি মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত।
তিনি আরও বলেন, আইন অঙ্গনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এখনো প্রাসঙ্গিক। তাঁর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আইনজীবীদের উপস্থিত না থাকার বিষয়েও সমালোচনা করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, জামায়াতের ভেতরে এখনো অনেক বিষয়ে সংস্কারের প্রয়োজন রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে