সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাই ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জেলা পুলিশের এই সফল অভিযানে চোর চক্রের বড় একটি নেটওয়ার্কের সন্ধান মিলেছে।

সদর মডেল থানা সূত্রে জানা গেছে, নিয়মিত চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বৈলতলা মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখানে সন্দেহভাজন তিনজনকে আটকের পর তল্লাশি চালিয়ে একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়। চক্রটির পলাতক সদস্যদের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুটি চোরাই বাইক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। এই চুরির ঘটনার সাথে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০