সর্বশেষ

জাতীয়

সিগারেটের দাম আবারও বাড়ল, কোনটার কত দাম  

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কমদামি বা নিম্নস্তরের সিগারেটের দাম আবারও বাড়িয়েছে সরকার। এখন থেকে এই স্তরের ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ৬২ টাকা।

কমদামি সিগারেটের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা করা হয়েছে। তবে অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে।

সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল।

বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। নতুন সিদ্ধান্তে এই স্তরে আরও ৩ টাকা বাড়িয়ে ন্যূনতম খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণ করা হলো।

একই বাজেটে মধ্যম স্তরের সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০