সর্বশেষ

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন দুটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিদ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একটি প্রজ্ঞাপনে পাঁচ ডিআইজিকে বদলি ও পদায়ন করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে ঢাকা রেঞ্জের দায়িত্ব।

এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেল শাখার ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা জানানো হয়। এর মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. সরদার নুরুল আমিনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন দায়িত্বে বদলি ও পদায়নের আদেশগুলো জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০