সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

কুষ্টিয়া কোর্ট স্টেশন ও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দলের উদ্যোগে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিল দুটি শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে একীভূত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা এমপি আমির হামজার কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে দলটির নেত্রীরা অভিযোগ করে বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি চরম ঔদ্ধত্যের শামিল। অবিলম্বে তার বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ স্থানীয় নেত্রীরা এতে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক শালীনতা ও পারস্পরিক সম্মান রক্ষা করা আমাদের সংস্কৃতির অংশ। একজন জনপ্রতিনিধি হয়ে অন্য একজন জনপ্রতিনিধি ও নারী সম্পর্কে এমন মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে আয়োজিত এক ওয়াজ মাহফিলে ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন মুফতি আমির হামজা। তিনি দাবি করেন, সংরক্ষিত আসনের এমপিদের সরাসরি কোনো ভোট নেই এবং সাংবিধানিকভাবে তাদের গুরুত্ব কম। এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০