সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ পিটিআইয়ে তথ্য অধিকার আইন নিয়ে সচেতনতা ক্যাম্পেইন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির ইয়েস গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক প্রশিক্ষণার্থী শিক্ষক অংশ নেন।

মুন্সীগঞ্জ পিটিআইয়ের মানিক বন্দ্যোপাধ্যায় হলরুমে আয়োজিত এই ক্যাম্পেইনে ‘তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মোছাঃ সঞ্চিতা জামান। তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকদের এই আইন সম্পর্কে নিজে সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পিটিআই মুন্সীগঞ্জের ইন্সট্রাক্টর মোঃ কোহিনূর আল আমিন তাঁর বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। সনাক সদস্য ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্পেইনের মূল আকর্ষণ ছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ পদ্ধতি প্রদর্শন। সনাক মুন্সীগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেশন শেষে প্রশিক্ষণার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০