টিআইবি
তথ্য অধিকার দিবসে ময়মনসিংহে আলোচনা সভা, দেওয়া হলো ‘মানবতায় উচ্চশির সম্মাননা’
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্ম সচেতন হলে সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে একটি মানবিক উদ্যোগে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাকের একগুচ্ছ সুপারিশ
মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সনাক এই সভায় মানসম্মত পাঠদান নিশ্চিতকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করে।
মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিকে তথ্য অধিকার ক্যাম্পেইন ও কুইজ অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে এক বিশেষ ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই সময়োপযোগী কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী তথ্য জানার আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
শিশুশ্রম নির্মূলে মুন্সীগঞ্জে সনাকের আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই—শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুশ্রম নির্মূলে শিক্ষা, সামাজিক সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
কুড়িগ্রামে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন
শিশুশ্রমকে লালকার্ড’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। মানববন্ধন থেকে শিশুশ্রম নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন
‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন থেকে শিশুশ্রম বন্ধে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।