সর্বশেষ

সারাদেশ

পাবনায় নিখোঁজ শিশু কলিকে উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নিখোঁজ হওয়ার পাঁচ দিন পরও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু কামরুন্নাহার কলির। তাকে দ্রুত উদ্ধার ও সন্ধানের দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা। শিশুটিকে ফিরে পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন উদ্বিগ্ন গ্রামবাসী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নিখোঁজ শিশুটির স্বজন ও এলাকাবাসী পাবনার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। নিখোঁজ কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলুনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে গিয়েছিল কলি। বাজার শেষে বাড়ি ফিরে মায়ের হাতে ব্যাগটি বুঝিয়ে দিয়ে বাড়ির পাশে খেলতে যায় সে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও সে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরিহিত স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশুটির কোনো খোঁজ না মেলায় পুরো এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দ্রুত তদন্ত করে কলিকে উদ্ধার করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শিশু নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ এবং তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০