সর্বশেষ

সারাদেশ

বাবুগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতি উদ্যোগের উদ্বোধন করেন।

রবিবার উপজেলার ঐতিহ্যবাহী মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল ও কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো: মামুন খন্দকার।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনার সভাপতিত্বে এ চারা বিতরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীবন কৃষ্ণ ব্যাপারীসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) জয়নুল আবেদীন পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি ও উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০