সর্বশেষ

জাতীয়

কারা অধিদপ্তরের দুই শীর্ষ পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিয়োগের প্রজ্ঞাপন জারির পর একই দিন তা বাতিল করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল ও কর্নেল মো. সাইদুল ইসলামকে প্রেষণে কারা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দুটি পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এ নিয়োগের জন্য তাঁদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কারা মহাপরিদর্শক এবং কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়ার কথা ছিল।

এর আগে মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পান।

তবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে পরে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হলেও সেটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

নিয়োগের দিনই প্রজ্ঞাপন বাতিলের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান জাগো নিউজকে বলেন, তিনি হাসপাতালে আছেন। এ বিষয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে জানতে বলেন।

এর আগে গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর কারা অধিদপ্তরের শীর্ষ পদে নতুন নিয়োগ নিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০