সর্বশেষ

সারাদেশ

পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ১

জয়দেব রায়, বরগুনা 
জয়দেব রায়, বরগুনা 

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংসসহ এক চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ চরদুয়ানী কালিয়ার খাল এলাকা থেকে ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত বোট ও হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা বলে জানা গেছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদুয়ানীর কালিয়া খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্ট গার্ডের একটি চৌকস দল। এ সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি কাঠের বোট থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বোটের ভেতর থেকে ৩৫০ কেজি হরিণের মাংস, ৩টি হরিণের চামড়া ও ১টি মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে হরিণ শিকার ও চোরাচালানের কাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ এবং জড়িত এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া এসব বন্যপ্রাণীর মাংস ও চামড়ার বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত হরিণের মাংস, চামড়া, মাথা এবং আটক আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০