সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর বাঘা সীমান্তে ৫ জন বিএসএফের হাতে আটক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার অভিযোগে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার রাতে পদ্মা নদীতে পাটবোঝাই নৌকা নিয়ে ফিরতি পথে অসাবধানতাবশত তাঁরা ভারতীয় জলসীমায় প্রবেশ করলে এই আটকের ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজপড়ুয়া ছাত্র মোশাররফ হোসেন, সাহাবুল আলী ও বাবর আলী। তাঁদের সঙ্গে আটক হয়েছেন নৌকার দুই মাঝি সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম। আটককৃতদের মধ্যে প্রথম তিনজন স্থানীয় বাজারে পাটের ব্যবসা করেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে তাঁরা বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার সংলগ্ন পদ্মা নদী এলাকা থেকে পাট কিনে নৌকায় করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নদীপথে তীব্র স্রোত থাকার কারণে এবং অসাবধানতাবশত দিক হারিয়ে নৌকার মাঝিরা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের জলসীমায় প্রবেশ করেন।

ভারতীয় সীমানায় প্রবেশের পরপরই সেখানে টহলরত বিএসএফ সদস্যরা পাটবোঝাই নৌকাসহ ওই পাঁচ বাংলাদেশিকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই আটককৃতদের পরিবার অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আটককৃতদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি ও দ্রুত পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০