চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছাত্রশিবির নেতা আব্দুল মুত্তালিবের মৃত্যু
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের ক্যাম্পাস সভাপতি আব্দুল মুত্তালিব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরের প্রকোপে প্রাণ হারিয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ক্যাম্পাস সভাপতি আব্দুল মুত্তালিব। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ছাত্রশিবিরের এই নেতার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক যৌথ শোকবার্তায় তারা এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল মুত্তালিবের অকাল প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত। তিনি সংগঠনের একজন একনিষ্ঠ দায়িত্বশীল সাথী হিসেবে অত্যন্ত সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে গেছেন। তাঁর বিনয়ী আচরণ এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সকলের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, এই নিবেদিতপ্রাণ কর্মীর মৃত্যুতে তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা পরম করুণাময়ের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ধর্য্য ধারণের তাওফিক কামনা করেন।
১১৮ বার পড়া হয়েছে