সর্বশেষ

সারাদেশ

ভেরসা নদীতে সেতুর দাবি: পঞ্চগড়ে ৫ গ্রামের মানুষের মানববন্ধন

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে ভেরসা নদীর ওপর একটি সেতুর দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে নদীর বিট পাড়া ঘাটে আয়োজিত এই কর্মসূচিতে ৫টি গ্রামের সহস্রাধিক কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন। একটি সেতুর অভাবে দীর্ঘ বছর ধরে ওই অঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত এবং কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বৈরাগীগজ গ্রামের ভেরসা নদীর বিট পাড়া ঘাটে সেতু না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ডিমাগজ, ডাক্তারপাড়া, বৈরাগীগজ, চান্দিয়াগজ ও পুহাতুগজ গ্রামের বাসিন্দারা। যাতায়াত ও কৃষিপণ্য বহনে ভোগান্তি দূর করতে শুক্রবার দুপুরে ভেরসা নদীর পাড়েই এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, বিট পাড়া ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার কৃষক নদী পার হয়ে ওপারে নিজেদের জমিতে চাষাবাদ করতে যান। ওই এলাকায় কয়েক হাজার হেক্টর জমিতে ধান, পাট, ভুট্টা, গম এবং বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয়। সেতু না থাকায় উৎপাদিত ফসল, বীজ ও সার আনা-নেওয়া করতে কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, নদীর গভীরতা বেশি হওয়ায় চাষাবাদের জন্য কোনো ট্রাক্টর বা আধুনিক কৃষি যন্ত্রপাতি ওপারে নেওয়া যায় না। ফলে বাধ্য হয়ে অনেক উর্বর জমি অনাবাদী ফেলে রাখতে হচ্ছে। এছাড়া বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে পারাপার একেবারেই অসম্ভব হয়ে পড়ে, যার ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে।

মানববন্ধনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার এবং স্থানীয় ইউপি সদস্য শামসুল হক সরকারসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ভেরসা নদীর বিট পাড়া ঘাটে একটি সেতু নির্মাণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০