তেঁতুলিয়া
তেঁতুলিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ, বাড়ছে পর্যটক
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, দূর দিগন্তে বরফে ঢাকা সুউচ্চ পর্বতশৃঙ্গ—এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবার আগেভাগেই দেখা মিলছে হিমালয়ের অন্যতম উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। ভোরের শুভ্রতা থেকে সূর্যের সোনালি আভা, কখনো আবার লালচে রঙের মায়াবী ছটা—প্রতিটি মুহূর্তেই বদলে যাচ্ছে পাহাড়ের রূপ। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন পর্যটকেরা।
তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে কর্মকর্তাদের বিক্ষোভ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ, ৮ দিনেও মেলেনি সন্ধান
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে এক কিশোরী হাফেজিয়া মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ছাত্রীর সন্ধান না মেলায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন তার অসহায় পরিবার। পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।
তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদীতে গোসল করতে নেমে মুন্নাফ (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
তেল খনি পুনরায় চালু ও জরিপের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
তেঁতুলিয়ায় অবৈধভাবে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।