সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বজ্রপাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় রামনাবাদ নদী থেকে বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে বাদল সরদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর পায়রা বন্দরের ১ নম্বর জেটি সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পায়রা বন্দর নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রামনাবাদ নদীতে মাছ ধরার জন্য জাল ফেলছিলেন বাদল সরদার। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে তলিয়ে যান। নিহত ওই জেলে বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মো. অহিদ সরদারের সন্তান।

দুর্ঘটনার খবর পেয়ে পায়রা বন্দর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তৎক্ষণাৎ নদীতে তল্লাশি অভিযান শুরু করে। তবে ঘটনার দিন এবং তার পরের দিনও নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নয়ন কারকুন জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন