সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নদীতে পড়ে কৃষকের মৃত্যু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে সাহেব (২৬) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পাটকাঠি নিয়ে নদীপথে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির অদূরে নদীপথে একটি ছোট টিনের নৌকায় (বাড্ডি) করে পাটকাঠি নিয়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণ। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মনাকষা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীপথে বাড়ি ফেরার সময় বজ্রপাতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান সাহেব আলি। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে বজ্রপাতে নিহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি নিয়মানুযায়ী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দ্রুত আর্থিক অনুদান প্রদান করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন