জাতীয়
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী
সাক্ষাৎ শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ভারতীয় হাইকমিশনের পোস্টে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সেবায় রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অব্যাহত সাফল্য কামনা করেন তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন ভারতের রাষ্ট্রদূত।
এ সময় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের দুই সার্বভৌম দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর