সর্বশেষ

জাতীয়

সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের অধিকার বাবা-মায়ের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। গতকাল রোববার সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’-এ জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক সম্পত্তি দানের একটি নতুন পদ্ধতির বিধান রাখা হয়েছে। এ বিধানের আওতায় পিতা-মাতা বা পিতামহ-মাতামহ তাঁর সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যেও এভাবে সম্পত্তি দানের সুযোগ থাকবে।

বিলে বলা হয়েছে, দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে দাতার ভোগাধিকার বহাল থাকবে। একই সঙ্গে আইন অনুযায়ী ওই সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি সম্পর্কে বিধান থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। নতুন এই বিধানের মাধ্যমে সেই সুযোগ তৈরি হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে কার্যকর হবে। এই বিধান ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে।

বিলে আরও বলা হয়েছে, এই নতুন বিধানের কারণে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা কিংবা আইন দ্বারা স্বীকৃত অন্য কোনো ধরনের সম্পত্তি হস্তান্তরের ওপর কোনো প্রভাব পড়বে না। এসব ব্যবস্থার সঙ্গে নতুন বিধানের সাংঘর্ষিক পরিস্থিতিও তৈরি হবে না।

তবে বিলটি নিয়ে আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিলটিকে শরিয়াবিরোধী বলে উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করেন। বিরোধী দলের সদস্যরা বিলটির ওপর ভোটে অংশ নেননি। বিল পাসের আগে তারা সংসদ থেকে ওয়াকআউট করেন।

অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বিলটিকে স্বাগত জানানো হয়েছে। তাদের বক্তব্য, নতুন এই আইন ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের নাগরিকদের সামাজিক ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন