সর্বশেষ

সারাদেশ

বিরোধীদের তৎপরতা সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক : এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিসেম্বরে আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলন বা তৎপরতাকে সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ছয় মাস বয়সী সরকারকে হঠানোর হুমকি দিয়ে রাজপথ দখল করা যাবে না, কারণ রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রোববার ময়মনসিংহের হালুয়াঘাটে কংশ নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়ায় কংশ নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নদীর তীর রক্ষা প্রকল্পের উদ্বোধনী সভায় বক্তব্য দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর তীব্র আলোকপাত করেন।

এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং বর্তমান বিরোধী শক্তির এক দফার হুমকি একই সুতোয় গাঁথা। ১৯৮৬ ও ১৯৯৬ সালের মতো কোনো রাজনৈতিক আঁতাত বা ষড়যন্ত্র আবার দানা বাঁধছে কি না, তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি সংকটের মধ্যে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির কড়া সমালোচনা করে তিনি বলেন, বিপুল পরিমাণ জ্বালানি অপচয় করে এ ধরনের কর্মসূচি জনগণের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। তারেক রহমানের ছয় মাসের সরকারকে হুমকি দেওয়া রাজনৈতিক দূরভিসন্ধির বহিঃপ্রকাশ মাত্র।

বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও স্মরণ করিয়ে দেন, হুমকি-ধমকি দিয়ে এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে কাবু করা যাবে না। কংশ নদীর ভাঙন রোধে এই তীর রক্ষা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, শাকুয়াইবাসীর দীর্ঘদিনের সমস্যা লাঘবে পানিসম্পদ মন্ত্রণালয়ের আন্তরিক চেষ্টায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভবিষ্যতে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে আরও উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন