সাহিত্য
তোমার জন্য অথই জল
তোমার জন্য
শাহনাজ পারভীন মিতা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তোমার জন্য অথই জল
তোমার জন্য বাঁচার ছল,
তোমার জন্য রাত -ভোর
তোমার জন্য খোলা -দোর ।
শাহনাজ পারভীন মিতা
তোমার জন্য প্রেমের চিঠি
তোমার জন্য সাগর মিঠি,
তোমার জন্য শিউলি ফুল
তোমার জন্য খোলা -চুল ।
তোমার জন্য উত্তাল সমুদ্র
তোমার জন্য প্রেম অতন্দ্র,
তোমার জন্য সন্ধ্যাতারা
তোমার জন্য শুকতারা ।
তোমার জন্য চন্দ্র -শশী
চোখ চুমে বলে ভালোবাসি।
(কবিতাটি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)
১৩৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর